অশোক ভট্টাচার্যের বাড়িতে চুরির চেষ্টা - The News Lion

অশোক ভট্টাচার্যের বাড়িতে চুরির চেষ্টা




দি নিউজ লায়ন ;    শিলিগুড়ি পুরনিগমের সদ্য প্রাক্তন মেয়র তথা বর্তমান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের বাড়িতে চুরির চেষ্টা। পুলিশের ততপরতায় বস্তা বোঝাই পিতল কাঁসার বাসন ফেলে চম্পট দিলো দুষ্কৃতীরা। অশোক ভট্টাচায্য জানান বুধবার রাতে পুলিশকে জানাবার কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে পৌছায়। বৃহস্পতিবার দুপুরে তদন্তে স্নিপার ডগ নিয়ে হাজির হয় পুলিশ। 


বাড়ির পুরোনো ঘরের আলমারী ভেঙে লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। সেখানে পুরোনো কাঁসা পিতলের বাসন ও জামাকাপড় ছিল। কিছু জিনিস নিয়ে গিয়েছে ঠিকই তবে তেমন কিছু খোঁয়া যায়নি। বুধাবর রাতের পর  বৃহস্পতিবার দুপুরে তদন্তকারী আধিকারিকেরা স্নিপার ডগ দিয়ে তদন্ত করেন। পুলিশ কুকুর অশোক বাবুর বাড়ি থেকে চোর যেই রাস্তা ধরে পালিয়েছে সেই রাস্তা ধরে কিছুটা গিয়ে ফের বাড়ির দিকে ফিরে আসে। 


অন্যদিকে অশোকবাবুর ছোট ভাই চন্দন ভট্টাচার্য জানান সন্ধ্যা নাগাদ দুজন নেশাগ্রস্ত ব্যক্তির বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। সবটাই পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। শিলিগুড়ি শহর জুড়ে বিজেপির ব্যাপক সন্ত্রাসের পর খোদ শহরের প্রথম নাগরিকের বাড়িতে দুষ্কৃতীদের হানা দুই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন শহরের ওয়াকিবহালমহল। 


ওই ঘরে জরুরি কোনো নথিপত্র রয়েছে এমন ভেবে তা হাতবার ফন্দি এঁটেছিল কিনা তাও প্রশ্ন ওঠে। তবে বিষয়টিতে তেমন আমোল দিতে চাননা অশোক বাবু। ইতিমধ্যে তিনজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.